× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মুন্সীগঞ্জে উত্ত্যক্তের প্রতিবাদ করায় স্কুলছাত্র খুন

মুন্সীগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৪ ২১:৫৭ পিএম

দশম শ্রেণির স্কুলছাত্র  নিরব হাসান। প্রবা ফটো

দশম শ্রেণির স্কুলছাত্র নিরব হাসান। প্রবা ফটো

মুন্সীগঞ্জের শ্রীনগরে স্কুলছাত্রীদের উত্যক্তের প্রতিবাদ করায় বখাটেদের ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত হয়েছে। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার কামারগাও চৌধুরীবাড়ী প্রাথমিক বিদ্যালয়ের শহিদ মিনারের সামনে এই ঘটনা ঘটে।

নিহত স্কুলছাত্র নিরব হাসানের বাড়ি চাঁদপুর জেলায়। বাবা মারা যাওয়ার পর সে মায়ের সঙ্গে তার মামার বাড়িতে থাকতেন। নিরব কামারগাও আলহাজ্ব কাজী ফজলুল হক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল তায়াবীর বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠিয়েছে। কারা এই ঘটনা ঘটিয়েছে পুলিশ তা খুঁজে বের করার চেষ্টা করছে। এই ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার কাজী ফজলুল হক উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযাগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান চলাকালে বাঘড়া ইউনিয়নের মাগডাল এলাকার কয়েকজন বখাটে স্কুলছাত্রীদের উত্যক্ত করতে থাকে। নিরব এসময় উত্যক্তের প্রতিবাদ করায় বখাটেদের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে আজ বিকেল সাড়ে ৪টার দিকে চৌধুরীবাড়ী প্রাথমিক বিদ্যালয়ের শহিদ মিনারের পাশে এসে বখাটেরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে য়ায়। নিরবকে উদ্ধার করে শ্রীনগর উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা