× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজবাড়ীতে ‘ছাগল চুরি’ দেখে ফেলায় গ্রাম পুলিশকে হত্যা

রাজবাড়ী প্রতিবেদক

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:০২ পিএম

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:৫৭ পিএম

গ্রেপ্তার গ্রাম পুলিশ রনজিৎ কুমার দের হত্যা মামলার আসামি  মুক্তার হোসেন। প্রবা ফটো

গ্রেপ্তার গ্রাম পুলিশ রনজিৎ কুমার দের হত্যা মামলার আসামি মুক্তার হোসেন। প্রবা ফটো

রাজবাড়ীতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের আগের রাতে ভোটকেন্দ্র পাহারায় থাকা গ্রাম পুলিশ রনজিৎ কুমার দে হত্যার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকালে পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘গ্রাম পুলিশ রনজিৎ কুমার দে জাতীয় নির্বাচনের আগের রাতে ভোটকেন্দ্র পাহারার দায়িত্বে ছিলেন। রাত ৩টার দিকে একটা ইজিবাইকে তিনজন ছাগল চুরি করে নিয়ে যাচ্ছিল। সেটি দেখে ফেলায় তারা গলায় গামছা পেঁচিয়ে রনজিৎ হত্যা করে তারা। হত্যাকাণ্ডে জড়িত মুক্তার হোসেনকে পুলিশ গ্রেপ্তার করেছে। একই সঙ্গে চুরি যাওয়া ছাগল ও ইজিবাইকও জব্দ করেছে পুলিশ।’

গত ৫ জানুয়ারি বালিয়াকান্দি উপজেলার চর আড়কান্দি গ্রামের গ্রাম পুলিশ সদস্য রনজিৎ কুমার দে বালিয়াকান্দি উপজেলার চর আড়কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পাহারা দেওয়ার সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে। পরদিন ৬ জানুয়ারি স্কুলের পাশে মেহগনি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় গ্রাম পুলিশ সদস্য রনজিৎ কুমার দের স্ত্রী রিতা দে বাদী হয়ে গত ৮ জানুয়ারি অজ্ঞাতপরিচয় আসামি করে বালিয়াকান্দি থানায় মামলা করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা