× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কালকিনিতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ

মাদারীপুর প্রতিবেদক

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:৩৪ পিএম

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:৩৬ পিএম

মাদারীপুর সদর হাসপাতালের মর্গের সামনে নিহত গৃহবধূর মরদেহ। প্রবা ফটো

মাদারীপুর সদর হাসপাতালের মর্গের সামনে নিহত গৃহবধূর মরদেহ। প্রবা ফটো

মাদারীপুরের কালকিনি উপজেলায় ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের দাবি, শ্বশুরবাড়ির লোকজন তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকালে আলীনগরের কালিগঞ্জ বাজার এলাকায় এ মরেদেহ উদ্ধার করা হয়। 

নিহত সুমি কালকিনি উপজেলার বাঁশগাড়ি এলাকার চরকানুর গাও গ্রামের কুদ্দুস শরীফের মেয়ে।

কালকিনি থানার ওসি (তদন্ত) নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় বরাতে তিনি বলেন, ‘সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনার পর থেকে সুমির স্বামী মোস্তাকিন সিকদারসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছেন। নিহতের পরিবারের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় এখনও থানায় লিখিত অভিযোগ জমা পড়েনি।’

সুমির বাবা কুদ্দুস শরীফ বলেন, ‘আমার মেয়েকে বিভিন্ন সময়ে ওর স্বামী নির্যাতন করত। যৌতুকের জন্যে চাপ দিয়েছে কয়েকবার। কিন্তু আমরা গরিব হওয়ায় টাকা-পয়সা দিতে পারিনি। ওর স্বামীই তাকে হত্যা করে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখে গেছে। আমরা মামলা করব।’

ওসি (তদন্ত) নাসির উদ্দিন আরও বলেন, ‘এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা