× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কমলনগরে ৯ মাসের শিশু নিখোঁজ

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিবেদক

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৪ ২০:৩৪ পিএম

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪ ২১:১২ পিএম

নিখোঁজ মালিহা ইসলাম ওহি। ফাইল ফটো

নিখোঁজ মালিহা ইসলাম ওহি। ফাইল ফটো

লক্ষ্মীপুরের কমলনগরে শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানস্থল থেকে মালিহা ইসলাম ওহি নামের ৯ মাসের এক শিশু নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার তোরাবগঞ্জ অগ্রণী কিন্ডারগার্টেন অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ওই শিশুকে বোরকা পরা এক নারী নিয়ে গেছে। 

নিখোঁজ মালিহা লক্ষ্মীপুর কমলনগরের সীমান্তবর্তী তেয়ারীগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড এলাকার মো. সেলিম ও মরিয়ম বেগম দম্পত্তির দ্বিতীয় সন্তান।

স্থানীয় সূত্রে জানা যায়, অনুষ্ঠানের ‘যেমন খুশি তেমন সাজো’ ইভেন্টে অংশগ্রহণের জন্য বড় মেয়ে কিন্ডারগার্টেনের দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া সাদিয়া ইসলাম মিহিকে সাজিয়ে দিচ্ছিলেন তার মা মরিয়ম বেগম। এ সময় ছোট মেয়েকে নিয়ে সটকে পড়েন অপরিচিত এক নারী।

প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক সফিক উল্যাহ জানান, বিদ্যালয়ের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বড় মেয়েকে সাজাতে গিয়ে শিশুর মা প্রথমে তার কোলের সন্তানকে অপরিচিত এক নারীর কাছে দেন। তার কাছ থেকে আবার বাচ্চাটিকে নিয়ে নেয় বোরকা পরা এক নারী। একপর্যায়ে শিশুটি নিখোঁজ হয়। ধারণা করা হচ্ছে, অভিভাবক বেশে আসা ওই নারী কোনো পাচারকারী দলের সদস্য।

মালিহার মা মরিয়ম বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘এক মেয়ের ইচ্ছা পূরণে অন্য মেয়েকে হারাতে বসেছি। আমি আমার সন্তানকে ফিরে চাই।’

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তহিদুল ইসলাম জানিয়েছেন, শিশুটি উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা