× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চাঁদপুরে বড় ভাইয়ের ইটের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু

চাঁদপুর সংবাদদাতা

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২২ ১২:৫৩ পিএম

আপডেট : ০৪ নভেম্বর ২০২২ ১৫:১১ পিএম

অলঙ্করণ প্রবা

অলঙ্করণ প্রবা

চাঁদপুরের কচুয়া উপজেলায় বড় ভাইয়ের ইটের আঘাতে গুরুতর আহত হয়ে ছোট ভাই সিরাজুল ইসলামের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।

আজ (৪ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার কড়াইয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের প্রধানিয়া বাড়িতে এ ঘটনা ঘটে।

মৃতের স্ত্রী মাকসুদা বেগম জানান, দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে বড় ভাই তাজুল ইসলামের সঙ্গে বিরোধ চলছিল সিরাজুলের। সকালে দুই ভাইয়ের মধ্যে বাগবিতণ্ডার একপর্যায়ে তাজুল ইসলাম, তার স্ত্রী রহিমা বেগম, বড় ছেলে সাইফুল ইসলাম ও ছোট ছেলে আবিদ তার স্বামীর ওপর হামলা করেন। তাজুল ইসলাম ও তার পরিবারের লোকেরা ইট ছুড়লে মাথায় আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়েন সিরাজুল। পরে অন্যদের সহযোগিতায় বড় ভাই তাজুল তাকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

তিনি আরও বলেন, চিকিৎসক শাহনাজ সুলতানা সিরাজুলকে মৃত ঘোষণা করলে তাজুল ইসলামসহ তার পরিবারের লোকজন হাসপাতাল থেকে পালিয়ে যান।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম খলিল ঘটনার সতত্য নিশ্চিত করে বলেন, তাজুল ইসলামসহ তিনজনকে আটক করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের আটকের চেষ্টা চলছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা