× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আখাউড়ায় বাসচাপায় প্রাণ গেল নারীর

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৪ ১২:৫৬ পিএম

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:০৯ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বাসচাপায় এক নারী ভিক্ষুক নিহত হয়েছেন। বুধবার (৭ ফেব্রুয়ারি) রাতে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত ওই নারীর নাম- লাকী বেগম। তিনি কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার আব্দুল কাদের মিয়ার স্ত্রী। আখাউড়া খরমপুর মাজারে বসবাস করতেন লাকী বেগম।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, লাকী বেগম তার ছেলেকে নিয়ে খরমপুর ও আশপাশের এলাকায় ভিক্ষা করেন। বুধবার দুপুরের পর তিনি ভিক্ষা করতে বাইপাস এলাকায় যান। এ সময় সুলতানপুর থেকে ছেড়ে আসা একটি বাস লাকী বেগমকে চাপা দিলে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় ওই নারী মারা যান। ঘাতক বাসটি আটক করে থানায় নিয়েছি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা