× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লোহাগড়ায় মা-মেয়েকে কুপিয়ে ও পিটিয়ে জখম

নড়াইল প্রতিবেদক

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৪ ০০:৫৪ এএম

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪ ১০:৪৩ এএম

লোহাগড়ায় মা-মেয়েকে কুপিয়ে ও পিটিয়ে জখম

নড়াইলের লোহাগড়ায় জমিসংক্রান্ত বিরোধের জেরে মা-মেয়েকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বুধবার (৭ ফেব্রুয়ারি) লোহাগড়া পৌরসভার মশাঘুনি এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন ওই এলাকার নিজাম শেখের স্ত্রী লাবণি আক্তার ও তার মেয়ে ময়না বেগম।

আহতদের পরিবারের অভিযোগ, নিজাম শেখের পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে একই গ্রামের নাজিম উদ্দিন দেওয়ানের জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে নিজাম শেখের বাড়ি গিয়ে মেয়ে ময়না বেগমকে পিটিয়ে আহত করেন প্রতিপক্ষ নাজিম দেওয়ান, তার স্ত্রী বিউটি বেগম, ছেলে আরিফ দেওয়ানসহ আট-নয় জন। মেয়েকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে লাবণি বেগম বাড়ি ফিরলে তারা আবারও এসে তাকে দেশি অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।

লাবণি বেগম বলেন, ‘নাজিম দেওয়ান ও তার স্ত্রী-ছেলে মিলে প্রথমে মেয়েকে পিটিয়ে আহত করে। পরে তাকে হাসপাতালে ভর্তি করে বাড়ি ফিরলে আমাকেও কুপিয়ে আহত করে।’

মেয়ে ময়না বেগম বলেন, ‘সকালে বাড়ি এসে নাজিম দেওয়ান ও তার স্ত্রী-ছেলেসহ অজ্ঞাত কয়েকজন মিলে আমাকে বেধড়ক পিটিয়ে আহত করে। এরপর দুপুরে আমার মাকে কুপিয়ে জখম করে। এ ঘটনার বিচার চাই।’

এদিকে ঘটনার পর নাজিম উদ্দিন দেওয়ান নিজে মারধরে আহত হয়েছেন দাবি করে হাসপাতালে ভর্তি হন। তিনি অভিযোগও অস্বীকার করেন।

জানতে চাইলে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘বিষয়টি সম্পর্কে অবগত আছি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা