× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘ধর্ষণে অন্তঃসত্ত্বা’ তরুণীর গর্ভপাতের পর মৃত্যু, গ্রেপ্তার ১

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:৩৮ পিএম

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:০৫ পিএম

মঙ্গলবার রাতে ধর্ষণে অভিযুক্ত মো. মাহবুব ওরফে কালুকে গ্রেপ্তার করে পুলিশ। প্রবা ফটো

মঙ্গলবার রাতে ধর্ষণে অভিযুক্ত মো. মাহবুব ওরফে কালুকে গ্রেপ্তার করে পুলিশ। প্রবা ফটো

চট্টগ্রামের সন্দ্বীপে অন্তঃসত্ত্বা তরুণী গর্ভপাতের পর অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ওই তরুণীর মৃত্যু হয়। ওই দিন রাত ২টার দিকে সীতাকুণ্ডের কুমিরা ঘাট থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে সোমবার রাতে ওই তরুণীর মা সন্দ্বীপ থানায় মামলা করেন।

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ধর্ষণের অভিযোগে মো. মাহবুব ওরফে কালু নামে একজনের বিরুদ্ধে মামলা করেন ওই ভিকটিমের মা। আমরা কালুকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছি। আদালত তাকে তিনদিনের রিমান্ডে পাঠিয়েছে।’

এজহারে ওই তরুণীর মা উল্লেখ করেন, স্বামীর মৃত্যুর পর মানুষের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করেন তিনি। গত বছরের ১০ জুন সন্ধ্যায় কাজ শেষে বাড়ি ফিরলে কালুকে পালিয়ে যেতে দেখেন তিনি। এরপর ঘরে ঢুকে মেয়েকে বিধ্বস্ত অবস্থায় দেখতে পান। পরে মেয়ে জানায় কালু তাকে ধর্ষণ করেছে। বিষয়টি জানাজানি হলে তার মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দেয় কালু। এরপর বিয়ের জন্য কালুকে চাপ দিলে নানা অজুহাতে কালক্ষেপণ করতে থাকে সে। গত ২৯ জানুয়ারি স্থানীয় কাউন্সিলরসহ প্রভাবশালীদের মধ্যস্থতায় ফার্মেসি থেকে ওষুধ এনে মেয়েটির গর্ভপাত করানো হয়। পরের দিন মেয়ে একটি মৃত বাচ্চা প্রসব করে। এরপরেই তার মেয়ে অসুস্থ হয়ে পড়ে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা