× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হিলির বাজারে কাঁচা মরিচের দাম কমেছে কেজিতে ২০ টাকা

হিলি (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:৪৫ পিএম

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:২৫ পিএম

হিলি বাজারে কাঁচা মরিচসহ নানা সবজি বিক্রি করছেন বিক্রেতা। প্রবা ফটো

হিলি বাজারে কাঁচা মরিচসহ নানা সবজি বিক্রি করছেন বিক্রেতা। প্রবা ফটো

তিন দিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে পাইকারি ও খুচরা বাজারে দেশীয় কাঁচা মরিচের দাম কমেছে কেজিতে ২০ টাকা। ব্যবসায়ীরা জানান, চলতি শীত মৌসুমে বাম্পার ফলন হওয়ায় বাজারে পর্যাপ্ত সরবরাহ বৃদ্ধি পাওয়ায় কাঁচা মরিচের দাম কমেছে।

বুধবার (৭ ফেব্রুয়ারি) হিলির বাজার ঘুরে দেখা যায়, তিন দিন আগে দেশীয় কাঁচা মরিচ ৫৫ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হলেও আজ সেই কাঁচা মরিচ পাইকারি ৩৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর খুচরা ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। 

হিলি বাজারে কাঁচা মরিচ কিনতে আসা নোমান হোসেন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘আমি তিন দিন আগে কাঁচা মরিচ ৬০ টাকা কেজি দরে কিনেছি। আজ দাম কমায় এক কেজি কিনলাম ৩৫ টাকা দিয়ে।’

হিলি বাজারের কাঁচামরিচ বিক্রেতা রহিম শেখ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘আবহাওয়া ভালো হওয়ায় পাঁচবিবি ও বিরামপুরসহ বিভিন্ন অঞ্চলের কৃষকরা ক্ষেত থেকে কাঁচামরিচ আমদানি শুরু করায় দাম কমে আসছে। আমরা কম দামে কিনতে পারলে কম দামেই বিক্রি করে থাকি। কয়েক দিনের মধ্যে দাম আরও কমে আসবে।’

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক প্রতিদিনের বাংলাদেশকে জানান, দেশীয় কাঁচা মরিচের সরবরাহ বৃদ্ধি পাওয়ায় গত বছরের ২১ নভেম্বর ভারত থেকে কাঁচা মরিচ আমদানি বন্ধ করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা