× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফলাফল দিয়ে শিক্ষার্থী মূল্যায়ন থেকে বেরিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী অফিস

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:১৭ পিএম

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:৪৬ পিএম

বুধবার সকালে রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ৫২তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শিক্ষামন্ত্রী। প্রবা ফটো

বুধবার সকালে রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ৫২তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শিক্ষামন্ত্রী। প্রবা ফটো

শুধুমাত্র ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়নের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। তিনি বলেন, নতুন শিক্ষানীতির একটি বিশাল অংশ অ্যাক্টিভিটি লার্নিংয়ের মধ্য দিয়ে শিক্ষার্থীরা শিক্ষা অর্জন করবে। সেখানে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চাকেও গুরুত্ব দেওয়া হবে।

বুধবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ৫২তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘শুধুমাত্র ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়নের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। শুধু ফলাফল দেখে একজন শিক্ষার্থীর সার্বজনীন উন্নয়ন হয় না। সেই মানসিকতা থেকে বেরিয়ে আসার জন্য নতুন কারিকুলাম হয়েছে। সবার সহযোগিতায় আশা করি আগামী দিনগুলোতে এটা যথাযথভাবে বাস্তবায়ন করতে পারব।’  

প্রতিটি উপজেলায় একটি করে স্টেডিয়াম এবং প্রতিটি বিভাগে ক্রীড়া প্রশিক্ষণ একাডেমি (বিকেএসপি) নির্মাণ করা হবে উল্লেখ করেন মন্ত্রী।

এ সময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. ফরিদ উদ্দিন আহমেদ, বিভাগীয় কমিশনার দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির এবং মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা