× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভালুকায় সড়কে ঝরল শিশুর প্রাণ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিবেদক

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:১৭ পিএম

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:৩১ পিএম

নিহত জান্নাত আরা। ছবি: সংগৃহীত

নিহত জান্নাত আরা। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ভালুকায় রাস্তা পারাপারের সময় ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় জান্নাত আরা নামে এক শিশু নিহত হয়েছে। 

বুধবার (৭ ফেব্রুয়ারি) সকালে ভরাডোবা-ঘাটাইল সড়কের নারাঙ্গী চৌরাস্তা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সাত বছর বয়সি জান্নাত আরা উপজেলার মেঞ্জেনা গ্রামের জুলহাস উদ্দিনের মেয়ে। সে নারাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে পড়ত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে ভরাডোবা-ঘাটাইল সড়কের নারাঙ্গী চৌরাস্তা নামক  স্থানে রাস্তা পারাপারের সময় অটোরিকশার চাপায় জান্নাত আরা গুরুতর আহত  হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পরিদর্শক জাহাঙ্গীর আলম বলেন, ‘মরদেহটি উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের পরিবার মামলা করলে এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা