× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বড়শিতে ধরা পড়ল ৬২ কেজি ওজনের বাঘাইড়

কুড়িগ্রাম সংবাদদাতা

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২২ ০৭:২৮ এএম

আপডেট : ০৪ নভেম্বর ২০২২ ১২:৪৮ পিএম

৬২ কেজি ওজনের বাঘাইড়। প্রবা ফটো

৬২ কেজি ওজনের বাঘাইড়। প্রবা ফটো

৬২ কেজি ওজনের বাঘাইড় উঠেছে জেলের বড়শিতে, যার দাম ধরা হয়েছে প্রায় লাখ টাকা। মাছটি বাজারে নিয়ে এলে ভিড় জমে মানুষের

বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাত ১০টার দিকে কুড়িগ্রামের নাগেশ্বরী বাসস্ট্যান্ডের এশিয়া মার্কেটে মাছটি নিয়ে আসা হয় ব্যাটারিচালিত অটোরিকশায়। অটোরিকশার সিটজুড়ে মাছটির অবয়ব। মাছটি নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই।

মাছের মালিক হানিফ আলী। তার বাড়ি নাগেশ্বরী উপজেলার বানুর খামার এলাকায়। তিনি জানান, চিলমারীতে ব্রহ্মপুত্র নদে বড়শিতে মাছটি ধরেছেন স্থানীয় এক জেলে। তার থেকেই তিনি কিনে এনেছেন। এখানে মাছটি কেটে ১ হাজার ৬০০ টাকা কেজি দরে বিক্রি করতে চাচ্ছেন। এতে মাছটির দাম আসে প্রায় লাখ টাকা।

নাগেশ্বরী পৌর বাজারে মাছটি কেটে বিক্রির কথা জানান তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা