× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গত বারের চাইতেও এবারের নির্বাচন খারাপ হয়েছে : কাদের সিদ্দিকী

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:৩২ পিএম

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:১৮ পিএম

মঙ্গলবার টাঙ্গাইল প্রেস ক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে সমসাময়িক রাজনীতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। প্রবা ফটো

মঙ্গলবার টাঙ্গাইল প্রেস ক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে সমসাময়িক রাজনীতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। প্রবা ফটো

একাদশ সংসদ নির্বাচনের চাইতেও এবারের নির্বাচন খারাপ হয়েছে বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম। 

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে সমসাময়িক রাজনীতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় মিট দ্য প্রেসে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘সাধারণ মানুষ ভোট দিতে পারেনি। যারা কেন্দ্রে যায়নি তাদের ভোট জালিয়াতি করেছে। সাধারণ মানুষ ৫ শতাংশও ভোট দিতে যায়নি। আর যারা অন্য দল করে তাদের এক শতাংশ ভোটারও ভোট দিতে যায়নি। বাসাইল-সখীপুরে ২৯ থেকে ৩০ হাজার ভোট চুরি করা হয়েছে। যারা ডিউটিতে ছিলেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা, তারা যদি চুরি করে তাহলে জাতি তাদের কাছ থেকে কী শিখবে। জাতি খুব অসহায় হয়ে পড়েছে তাদের হাতে।‘

অনিয়মের কথা উল্লেখ করে কাদের সিদ্দিকী বলেন, ‘এক চোরের বিচার আরেক চোরের কাছে দিয়ে কী হবে। আমার জন্য রাষ্ট্রের কোনো ক্ষতি হয়, এমন কোনো কাজ আমি করব না। তাই তিনি নির্বাচনে অনিয়ম হলেও তা মেনে নিয়েছেন।’ 

এখনকার সংসদ সদস্যের কোনো মর্যাদা নেই বলেও মনে করেন এই মুক্তিযোদ্ধা। তিনি বলেন, রাজনীতি আছে নেতাদের মূল্যায়ন নাই। আমেরিকা এই নির্বাচন মেনে নিল কি নিল না সেটা দেখার বিষয় না। তবে আমি জানি নির্বাচন সুষ্ঠু হয়নি ও মানুষ খুশি না। সরকার কোনো স্বস্তিতে নেই। এই সংসদ চলে না তবে জোর করে চালাচ্ছে। যেভাবে নির্বাচন করছে এই সরকার এভাবে কেন্দ্রে ভোট দিতে মানুষ যাবে না। মানুষের অনিহা চলে এসেছে কেন্দ্রে না যাওয়ার। আমি নির্বাচন করেছি অনিয়ম হয়েছে। কিন্তু কথা হলো চুরির বিচার চোরের কাছে দিব নাকি, তাই কোথাও অভিযোগ দেইনি।

বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেন, ‘আমি যদি সত্যি হেরে গিয়ে থাকি তাহলে বঙ্গবন্ধু হেরে গিয়েছেন। জাতি যদি মনে করে মুক্তিযোদ্ধাকে চায় না, দেশের স্বাধীন চাই না? তাহলে বলব, আমি হেরে গেছি আর সঙ্গে বঙ্গবন্ধু হেরে গিয়েছে।’

এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রমুখ। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা