× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উখিয়ায় অপহরণের পর আরএসও সদস্যকে গুলি করে হত্যা

কক্সবাজার অফিস

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৪ ১২:১৪ পিএম

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:৪০ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে রোহিঙ্গা সলিডারিটি অরগানাইজেশনের (আরএসও) এক সদস্যকে অপহরণের পর গুলি করে হত্যা করা হয়েছে। আরসা সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে বলে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে গুলিবিদ্ধ ওই  রোহিঙ্গাকে উখিয়া স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রতিদিনের বাংলাদেশকে  এ তথ্য নিশ্চিত করেছেন রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত ১৪ এপিবিএন এর সহ-অধিনায়ক পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল।

নিহত মোহাম্মদ জলিল উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ/৩ বক্লের কামাল হোসেনের ছেলে। তিনি আরএসও সক্রিয় সদস্য ছিলেন।

১৪ এপিবিএন এর সহ-অধিনায়ক পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানিয়েছেন, সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে ৪ নম্বর ক্যাম্পের এফ ব্লকে এসে ১৫/২০ অস্ত্রধারী আরসা সন্ত্রাসীরা তিন রোহিঙ্গাকে অপহরণ করে পাহাড়ে নিয়ে যায়। তার মধ্যে জলিলকে মঙ্গলবার ভোরে মাথায় গুলি করে ফুটবল খেলার মাঠে ফেলে রাখে সন্ত্রাসীরা। খবর পেয়ে এপিবিএন সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, উখিয়া থানা পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। সন্ত্রাসীদের গ্রেপ্তারে ক্যাম্পে পুলিশ অভিযান পরিচালনা করছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা