প্রবা প্রতিবেদক, বরিশাল
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৪ ২২:৩৮ পিএম
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৪ ২২:৩৯ পিএম
হিজলা উপজেলার চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী। প্রবা ফটো
বরিশালের হিজলা উপজেলার চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী মারা গেছেন। সোমবার (৪ ফেব্রুয়ারি) ভোররাতে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বেলায়েত হোসেন ঢালী মৃত্যুকালে বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
চেয়ারম্যান ঢালীর ভাগ্নে আনিচুর রহমান জনি বলেন, ‘গত কয়েকদিন ধরে মামা অসুস্থতা বোধ করেন। রবিবার জ্বর আাসে তার। তাই চিকিৎসকের উদ্দেশ্যে দুপুরেই ঢাকা রওনা দেই। ভোর রাত তিনটার দিকে বেশি অসুস্থতা বোধ করলে তাকে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
তিনি আরও বলেন, সোমবার বাদ আছর মরহুমের জানাজা শেষে উপজেলার গুয়াবাড়িয়া গ্রামে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।’