× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বরিশালে ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

প্রবা প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:১৫ পিএম

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:৩৫ পিএম

আইএইচটির ছাত্রী অন্তরা পানুয়ার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ফাইল ফটো

আইএইচটির ছাত্রী অন্তরা পানুয়ার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ফাইল ফটো

বরিশালে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) এক ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের তৃতীয় শ্রেণির কর্মচারী কোয়ার্টার থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

মৃত অন্তরা পানুয়া আইএইচটির ডেন্টাল বিভাগের দ্বিতীয় বর্ষে পড়তেন। তিনি পটুয়াখালী সদর উপজেলার খলিসাখালী গ্রামের বাসিন্দা অনুকূল চন্দ্র পানুয়ার মেয়ে এবং সিলেটের বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের আউটসোর্সিং কর্মচারী তাপস হালদারের স্ত্রী। তিনি ওই কোয়ার্টারের একটি রুমে ভাড়া থাকতেন।

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আমানুল্লাহ আল বারী জানান, অন্তরার পাশের একটি রুমে থাকতেন তার সহপাঠী সুমাইয়া। সকালে ঘুম থেকে উঠে অন্তরার কক্ষের দরজা বন্ধ পান তিনি। জানালা দিয়ে অন্তরাকে ফ্যানের হুকের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস নেওয়া অবস্থায় ঝুলতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে।

তিনি বলেন, ‘প্রাথমিক ধারণা আত্মহত্যা। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত কারণ বলতে পারব।’

আইএইচটির অধ্যক্ষ ডা. মানসকৃষ্ণ কুন্ডু বলেন, ‘আমাদের শিক্ষার্থী যাদের বিয়ে হয়েছে তারা অনেকেই বাইরে থাকেন। অন্তরাও হোস্টেলে না থেকে বাইরে থাকতেন। তবে সে কোথায় থাকত আমরা জানতাম না। সকালে তার আত্মহত্যার খবর শুনে ঘটনাস্থলে যাই। মৃত্যুর কারণও আমি বলতে পারব না।’

তাপস হালদার প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘অন্তরার পড়াশোনার খরচ নিয়ে পরিবারের সঙ্গে একটু মনোমালিন্য রয়েছে। এ নিয়ে সে মানসিকভাবে ভেঙে পড়ে। ফেসবুকে দেওয়া স্ট্যাটাস দেখে ধারণা করছি আত্মহত্যা করেছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা