× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঈশ্বরগঞ্জে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিবেদক

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৪ ২০:৪৬ পিএম

 ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত। প্রবা ফটো

ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত। প্রবা ফটো

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ ফেব্রুয়ারি) বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে  ঈশ্বরগঞ্জ-৮ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য মাহমুদ হাসান সুমন এমপি বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরুস্কার তুলে দেন।

‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, সুস্থ দেহ সুন্দর মন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সংবর্ধনা অনুষ্ঠানে ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সাত্তারের সভাপতিত্বে  আরও উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) একেএম ফরিদুল্লাহ ফরিদ, উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জয়নাল আবেদিন, বজলুর রহমান, ঈশ্বরগঞ্জ থানার ওসি মুহাম্মদ মাজেদুর রহমানসহ উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, মৎস্যজীবি লীগসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক ও শিক্ষার্থীরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা