× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধান মজুত, ব্যবসায়ীকে জরিমানা

জয়পুরহাট প্রতিবেদক

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:৩২ পিএম

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:৩৯ পিএম

জয়পুরহাটে ধান মজুত করার অপরাধে এক ব্যবসায়ীকে জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। প্রবা ফটো

জয়পুরহাটে ধান মজুত করার অপরাধে এক ব্যবসায়ীকে জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। প্রবা ফটো

জয়পুরহাটে ধান মজুত করার অপরাধে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেই সঙ্গে আগামী ৭ দিনের মধ্যে গুদামের মজুত করা ধান খোলাবাজারে বিক্রির আদেশ দেওয়া হয়েছে।

শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার শুকতাহার বাজারের মের্সাস মাহবুব ট্রের্ডাসের গুদামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। এ সময় র‌্যাব-৫ জয়পুরহাট  ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. শেখ সাদিক ও সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অরুন কুমার প্রামাণিক উপস্থিত ছিলেন।

র‌্যাব সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুকতাহার এলাকার মের্সাস মাহবুব ট্রের্ডাসের গুদামে অভিযান পরিচালনা করা হয়। গুদামে প্রায় সাড়ে ৩০০ টন ধান মজুত অবস্থায় পাওয়া গেছে। ক্রয়-বিক্রয়ের রশিদ না থাকায় এবং অবৈধভাবে গোডাউনে ধান মজুদ রাখার দায়ে ওই প্রতিষ্ঠানের মালিক লোকমান আলীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর শেখ সাদিক বলেন, ‘পাশাপাশি ৫ থেকে ৬টি গুদাম ঘরে মজুত করা ধান ছিল ওই ব্যবসায়ীর। গুদামে ধান এক মাসের বেশি সময় রাখা যায় না। কিন্তু তিনি দুই থেকে তিন মাস ধরে রেখেছিলেন। তা ছাড়া ধান ক্রয়-বিক্রয়ের রশিদও দেখাতে পারেননি। তার গুদামের মজুত করা ধান আগামী ৭ দিনের মধ্যে বিক্রির আদেশ দেওয়া হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা