× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সীমান্ত থেকে মৃত চিতাবাঘ উদ্ধার, হত্যার প্রমাণ মিললে ব্যবস্থা

পঞ্চগড় প্রতিবেদক

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:৫৮ পিএম

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:৩৪ পিএম

পঞ্চগড়ের দ্বারখোর সীমান্ত থেকে উদ্ধার মৃত চিতাবাঘ দেখতে ভিড় করে স্থানীয়রা। প্রবা ফটো

পঞ্চগড়ের দ্বারখোর সীমান্ত থেকে উদ্ধার মৃত চিতাবাঘ দেখতে ভিড় করে স্থানীয়রা। প্রবা ফটো

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার তোড়িয়া ইউনিয়নের দ্বারখোর সীমান্ত এলাকার নাগর নদ থেকে একটি মৃত চিতাবাঘ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারের পর সেটিকে ময়নাতদন্তের জন্য আটোয়ারী প্রাণিসম্পদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

তোড়িয়া ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নজরুল ইসলাম বলেন, ‘বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাতে দ্বারখোর এলাকার আকবর আলীর গরু হিংস্র প্রাণীর আক্রমণে মারা যায়। গরুটি অন্য ব্যক্তির, তিনি লালন পালন করতেন। এই ক্ষোভে মৃত গরুতে বিষপ্রয়োগ করে নদের পাড়ে ফেলে রাখেন আকবর। তার ধারণা ছিল, শিয়ালে আক্রমণ করে সেটিকে মেরে ফেলেছে। স্থানীয়রা ধারণা করছে, বাঘটি মৃত গরু খেয়ে অসুস্থ হয়ে পড়ে। পরে নাগর নদসংলগ্ন ঈদগাহ এলাকায় পানি খেতে গিয়ে সেটি নদে পড়ে যায়। সকালে মাছ ধরতে গিয়ে স্থানীয়রা বাঘটিকে দেখে প্রশাসন ও বন বিভাগে খবর দেয়। বন বিভাগের কর্মীরা পুলিশের সহযোগিতায় মৃত প্রাণীটিকে উদ্ধার করে আটোয়ারী উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য। 

এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেদুল হাসান বলেন, ‘প্রাণীটিকে পিটিয়ে হত্যার কোনো আলামত পাওয়া যায়নি। এ ঘটনায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলেই জানা যাবে মৃত্যুর প্রকৃত কারণ।’ 

পঞ্চগড় সামাজিক বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মধুসুধন বর্মন বলেন, ‘চিতাবাঘটি ভারত থেকে বাংলাদেশে এসেছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। আমরা বাঘটিকে মৃত অবস্থায় পেয়েছি। ময়নাতদন্ত শেষে বাঘটিকে বঙ্গবন্ধু সেতু আঞ্চলিক জাদুঘরে রাখার জন্য পাঠানো হবে। হত্যার বিষয়টি নিশ্চিত হলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা