× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কটিয়াদীতে কুপিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতার দুই হাতের কব্জি বিচ্ছিন্ন

মধ্যাঞ্চলীয় অফিস ও প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৪ ১২:২০ পিএম

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৪ ১২:২১ পিএম

আহত স্বেচ্ছাসেবক লীগ নেতা রফিকুল ইসলাম নয়ন।

আহত স্বেচ্ছাসেবক লীগ নেতা রফিকুল ইসলাম নয়ন।

কিশোরগঞ্জের কটিয়াদীতে কুপিয়ে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতার দুই হাতের কব্জি বিচ্ছিন্ন করেছে দুর্বৃত্তরা।

বৃহস্প‌তিবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গ‌চিহাটা ইউনিয়‌নের ধুল‌দিয়া বাজারের কাচা‌রিপাড়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত রফিকুল ইসলাম নয়ন কটিয়াদী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি এবং উপজেলার সহশ্রাম ধূলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। সাবেক ইউপি চেয়ারম্যান শাহজাহান মিয়ার বড় ছেলে তিনি।

ক‌টিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

রফিকুলের ভাই শফিকুল ইসলাম বলেন, তার ভাই রাতে দুলদিয়া বাজার এলাকায় যাওয়ার সময় রাস্তার মধ্যে সন্ত্রাসীরা তার মোটরসাইকেল গতিরোধ করে। কোনো কিছু বুঝে ওঠার আগেই রফিকুলকে তারা ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। কুপিয়ে দুই হাতের কব্জি বিচ্ছিন্ন করে ফেলে। খবর পেয়ে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাত ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ওসি মোহাম্মদ দাউদ বলেন, ঘটনাস্থ‌ল থেকে একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে। কি কারণে এই হামলা তাৎক্ষণিক তা জানা যায়নি। জ‌ড়িতদের চি‌হ্নিত করে আটকের চেষ্টা চলছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পেরপরিদর্শক বাচ্চু মিয়া বলেন, রফিকুলকে জরুরি বিভাগের ওয়ানস্টপ ইমার্জেন্সি ক্যাজুয়ালিটি সার্ভিসে (ওসেক) চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা