× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জমি নিয়ে বিরোধ

করিমগঞ্জে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৪ ২৩:৫৪ পিএম

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৪ ০১:০০ এএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার শিমুলতলা বাজারে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল হাই উপজেলার জাফরাবাদ ইউনিয়নের মাঝিরকোণা গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাঝিরকোণা গ্রামের আব্দুল হাইয়ের সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে তারই ছোট ভাই আব্দুর রশিদের বিরোধ চলে আসছে। বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে বের হয়ে পার্শ্ববর্তী শিমুলতলা বাজারে যান আব্দুল হাই। এ সময় তার ছোট ভাই আব্দুর রশিদের সাথে পুরনো বিরোধ নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আব্দুর রশিদ আব্দুল হাইকে ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা