× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিলেটে বর্ণমালার মিছিলে ভাষার মাসকে বরণ

সিলেট অফিস

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:৩৩ পিএম

সিলেটে বর্ণমালার মিছিলে ভাষার মাসকে বরণ

প্রতিবছরের মতো এবারও সিলেটে বর্ণমালার মিছিলের মাধ্যমে ভাষার মাস ফেব্রুয়ারিকে বরণ করা হয়েছে। ভাষা শহীদদের স্মরণ এবং নতুন প্রজন্মের সামনে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার জন্যই এমন আয়োজন করে সম্মিলিত নাট্যপরিষদ সিলেট। 

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় নগরীর শারদা হল প্রাঙ্গণে থেকে মিছিলটি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। বাংলা বর্ণ লেখা প্ল্যাকার্ড নিয়ে এ মিছিলে অংশ নেন সিলেটের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মিছিলে নেতৃত্ব দেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান ও সম্মিলিত নাট্যপরিষদ সিলেটের সভাপতি রজত কান্তি গুপ্ত।

পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, ভাষা আন্দোলনের আদর্শ ও চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে। ভাষার মাসকে বরণের মাধ্যমে বাঙালির ইতিহাস-ঐতিহ্য লালন করে মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমাদের আরও আন্তরিকভাবে কাজ করতে হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা