× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রামে কর্ণফুলী সাংস্কৃতিক উৎসব শুরু আজ

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৪ ০০:৫৮ এএম

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪ ১১:২২ এএম

চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে আয়োজকরা। প্রবা ফটো

চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে আয়োজকরা। প্রবা ফটো

শিল্পসংস্কৃতির প্রায় সব মাধ্যম একত্র করে শতাধিক সংগঠনের সহস্রাধিক শিল্পীর অংশগ্রহণে চট্টগ্রাম মহানগরে দ্বিতীয়বারের মতো হতে যাচ্ছে সপ্তাহব্যাপী কর্ণফুলী সাংস্কৃতিক উৎসব। চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে আজ শুরু হওয়া এ উৎসব চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

সপ্তাহব্যাপী অনুষ্ঠানে থাকবে একক ও দলীয় গান, নাচ, আবৃত্তি, মূকাভিনয় ও যাত্রাপালা। এ ছাড়া নাটক থেকে পাঠ, শ্রুতিনাটক, কবিতা পাঠ, ছড়া পাঠ, প্রীতি বিতর্ক, পাপেট শো, নৃত্যালেখ্য, গীতি আলেখ্য ও নাটক থাকবে।

বুধবার (৩১ জানুয়ারি) বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উদ্‌যাপন পর্ষদের আহ্বায়ক নাট্যজন সাইফুল আলম বাবু।

তিনি বলেন, কর্ণফুলী সাংস্কৃতিক উৎসবে প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত আর্ট গ্যালারি ভবনের দ্বিতীয় তলায় থাকবে দেশের নন্দিত চারুশিল্পীদের অংশগ্রহণে চারুকলা প্রদর্শনী ও তৃতীয় তলায় চট্টগ্রাম ফটোগ্রাফি সোসাইটির সহযোগিতায় আলোকচিত্র প্রদর্শনী এবং শিল্পকলা প্রাঙ্গণজুড়ে থাকছে বইমেলা।

উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি। উদ্বোধন করবেন এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম এ সালাম। বিশেষ অতিথি থাকবেন চসিকের প্যানেল মেয়র মোহাম্মদ গিয়াস উদ্দিন।

কর্ণফুলী সাংস্কৃতিক উৎসব উদ্‌যাপন পর্ষদের সদস্য সচিব আবৃত্তিশিল্পী মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উদ্‌যাপন পর্ষদের সদস্য নাট্যশিল্পী শুভ্রা সেনগুপ্তা, কাজল সেন, আবৃত্তিশিল্পী ফারুক তাহের, তাসাদ্দুক হোসেন দুলু প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা