× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নাটোরে বাসচাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু

নাটোর প্রতিবেদক

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৪ ১৭:৫৯ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নাটোর সদর উপজেলায় যাত্রীবাহী বাসচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী স্বামী ও স্ত্রীর মৃত্যু হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। 

বুধবার (৩১ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে সদর উপজেলার রামাইগাছী এলাকায় টেক্সাইল ইনস্টিটিউটের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নাটোরের লালপুর উপজেলার ধুপইল এলাকার আব্দুর রহমান ও তার স্ত্রী রওশন আরা। আহতদের পরিচয় জানা যায়নি।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আবু রায়হান প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেন।

স্থানীয়দের বরাতে তিনি জানান, দুপুরে ওই দম্পত্তি অটোরিকশাযোগে রাজশাহী-ঢাকা মহাসড়ক হয়ে বড়হরিশ পুর বাইপাসের দিকে যাচ্ছিলেন। তারা টেক্সাইল ইনস্টিটিউট এলাকায় পৌঁছালে ঢাকা থেকে আসা রাজশাহীগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ওই অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে রওশন আরা মারা যায়। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় আব্দুর রহমানকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত অন্য দুজন সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ওসি বলেন, বাসটিকে জব্দ করা হয়েছে। বাসের চালক ও হেলপারকে আটক করা সম্ভব হয়নি। এই বিষয়ে সড়ক নিরাপত্তা আইনে মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা