× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ১০ কর্মকর্তার শ্রদ্ধা

গোপালগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৪ ০০:০১ এএম

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪ ১০:৫৯ এএম

বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ১০ কর্মকর্তার শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত অনু বিভাগের নতুন নিয়োগপ্রাপ্ত ১০ কর্মকর্তা। 

মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে তারা বঙ্গবন্ধুর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদনের পর তারা পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু, ১৫ আগস্ট নিহত ও মহান মুক্তিযুদ্ধে শহীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া-মোনাজাতে অংশ নেন।

এই ১০ কর্মকর্তা হলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত অনু বিভাগের নতুন নিয়োগপ্রাপ্ত এপিএস-২ গাজী হাফিজুর রহমান লিকু, বিশেষ সহকারী কৃষিবিদ মো. মশিউর রহমান হুমায়ুন ও ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, প্রোটোকল অফিসার-২ আবু জাফর রাজু, ডেপুটি প্রেস সচিব হাসান জাহিদ তুষার, অ্যাসাইনমেন্ট অফিসার আফরোজা বিনতে মনসুর (লিপি গাজী), মুহাম্মদ আরিফুজ্জামান নুরুনবী ও সনজিত চন্দ্র দাশ এবং সিনিয়র ফটোগ্রাফার এসএম গোর্কি ও আন্দ্রিয় স্কু উপস্থিত ছিলেন।

পরে টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে পৃথকভাবে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রীর এপিএস-২ গাজী হাফিজুর রহমান লিকু। এ সময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল খায়ের, সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা