× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নানার ভ্যানের নিচে চাপা পড়ে প্রাণ গেল শিশুর

ঝিনাইদহ প্রতিবেদক

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৪ ১৯:৪৮ পিএম

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪ ১৯:৫৮ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে দাঁড় করে রাখা নানার পাখিভানের নিচে চাপা পড়ে রিফাত হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার শহরতলির দিগনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

শিশু রিফাত ওই এলাকার মানোয়ার হোসেনের নাতি এবং শৈলকূপা উপজেলার লাল্টু মণ্ডলের ছেলে।

হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিহত শিশুর স্বজনদের বরাতে তিনি জানান, নানা বাড়ির উঠানে  পাখিভ্যানের ওপর বসে খেলছিল রিফাত। হঠাৎ ভ্যানটির চাকার নিচ থেকে ইট সরে সেটি গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এ সময় শিশুটি ভ্যানের নিচে পড়ে মাথায় ও বুকে আঘাত পায়। স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে এ ঘটনায় স্বজনদের পক্ষ থেকে কোনো মামলা দেওয়া হয়নি।

ছেলের শোকে কাতর শিশুটির মা আরিফা খাতুন বিলাপ করতে করতে বলেন, ‘নিজের নানার ভ্যান থেকে পড়ে আমার বুকের ধন এভাবে পৃথিবী ছেড়ে চলে যাবে ভাবতে পারিনি।’

হাসপাতালের চিকিৎসক মো. মিল্টন পারভেজ জানান, শিশুটি মাথা, বুকসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পায়। এতে প্রচুর রক্তক্ষরণ হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা