× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শাহ আমানতে সোনার বারসহ বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা আটক

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৪ ১৪:২৯ পিএম

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪ ১৫:১৩ পিএম

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর। ফাইল ফটো

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর। ফাইল ফটো

চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবৈধভাবে নিয়ে আসা চারটি সোনার বারসহ দুজনকে আটক করা হয়েছে। সোমবার (২৯ জানুয়ারি) সকাল ১০টার দিকে তাদের আটক করে বিমানবন্দর কাস্টমস কর্মকর্তারা।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের রাজস্ব কর্মকর্তা আল আমিন প্রধান প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আটকরা হলেন এয়ার এরাবিয়ার যাত্রী আলাউদ্দিন এবং ডা. এম জেড এ শরীফ। শরীফ শাহ আমানত বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা বলে জানিয়েছেন আল আমিন প্রধান।

তিনি বলেন, ‘আমাদের সহায়তায় বিমানবন্দর কাস্টমস কর্মকর্তারা দুজনকে আটক করেছে। তাদের কাছ থেকে চারটি সোনার বার উদ্ধার করা হয়েছে।’

এক প্রশ্নের জবাবে রাজস্ব কর্মকর্তা বলেন, ‘এয়ার এরাবিয়ার ফ্লাইটি সকাল ৯টার দিকে বিমানবন্দরে অবতরণের পর যাত্রী আলাউদ্দিন সঙ্গে করে নিয়ে আসা সোনার বারগুলো ডা. এম জেড এ শরীফের কাছে হস্তান্তর করেন। গোপন সংবাদ থাকায় আমরা বিষয়টি বিমানবন্দর কাস্টমসকে অবহিত করলে তাকে চ্যালেঞ্জ করা হয়। পরে তার শরীর স্ক্যান করে চারটি সোনার বার পাওয়া যায়।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা