× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সরকার কালো পতাকার কালো চিহ্নে নিশ্চিহ্ন হয়ে যাবে : আব্দুল আওয়াল মিন্টু

সিলেট অফিস

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৪ ১৯:৪৮ পিএম

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪ ২১:০০ পিএম

বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। ছবি : সংগৃহীত

বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। ছবি : সংগৃহীত

কালো পতাকার কালো চিহ্নে সরকার নিশ্চিহ্ন হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। শনিবার (২৭ জানুয়ারি) বিকালে সিলেট জেলা ও মহানগর বিএনপির যৌথ উদ্যোগে কালো পতাকা মিছিল শেষে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আব্দুল আওয়াল মিন্টু বলেন, ‘আমরা অবৈধ অগণতান্ত্রিক সরকারের পদত্যাগ ঘটাতে রাজপথে নেমেছি। গত ৭ জানুয়ারি দেশে কোনো ভোট হয়নি, ভোটের নামে দেশের জনগণের সঙ্গে তামাশা করা হয়েছে। সেদিন জনগণ এই সরকারকে সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছে। সেদিন সরকারের নৈতিক পরাজয় হয়েছে। সরকার পুলিশ দিয়ে গায়ের জোরে রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে নির্বাচন করেছে। সরকার যত শতাংশ ভোট দেখাতে চেয়েছিল সেই মোতাবেক নির্বাচন কমিশন ভোট কাস্টিং দেখিয়েছে। সুতরাং কত শতাংশ ভোট পড়েছে, সেটি কথা নয়।’ 

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিকাল ৪টায় নগরীর রেজিস্টারি মাঠ থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌহাট্টায় গিয়ে শেষ হয়। এতে আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, জেলার সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগরের সভাপতি নাসিম হোসাইন, জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, সহসভাপতি মামুনুর রশীদ (চাকসু মামুন), যুগ্ম সম্পাদক ইশতিয়াক সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, মহানগরের সাংগঠনিক সৈয়দ সাফেক মাহবুব প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা