× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পার্বত্য এলাকা সমতলের সঙ্গে সমানতালে এগিয়ে যাচ্ছে : পার্বত্য প্রতিমন্ত্রী

খাগড়াছড়ি প্রতিবেদক

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৪ ১৬:২০ পিএম

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪ ১৬:৩৬ পিএম

খাগড়াছড়িতে তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ‘হার পাওয়ার প্রকল্পের আওতায় প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়নে ল্যাপটপ বিতরণ ও কর্মশালা অনুষ্ঠান। প্রবা ফটো

খাগড়াছড়িতে তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ‘হার পাওয়ার প্রকল্পের আওতায় প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়নে ল্যাপটপ বিতরণ ও কর্মশালা অনুষ্ঠান। প্রবা ফটো

পার্বত্য এলাকা সমতলের সঙ্গে সমানতালে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা। তিনি বলেন, ‘পার্বত্য চট্টগ্রাম আর পিছিয়ে নেই। সমতলের সঙ্গেই সমানতালে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা বলেন, তা বাস্তবায়ন করেন।’

শনিবার (২৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে খাগড়াছড়িতে তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের হার পাওয়ার প্রকল্পের আওতায় প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়নে ল্যাপটপ বিতরণ ও কর্মশালা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

খাগড়াছড়ি তথ্য ও যোগাযোগ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে জেলার খাগড়াছড়ি সদর, দীঘিনালা ও মাটিরাঙা উপজেলার ৭৫ নারীর মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত পাহাড়ে শান্তি, সম্প্রীতি-সহাবস্থান নিশ্চিত করতে হবে। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান তিনি।

খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার, সদর উপজেলার ইউএনও নাঈমা ইসলাম, মাটিরাঙ্গার ইউএনও ডেজী চক্রবর্তী ও দীঘিনালার ইউএনও মো. মামুনুর রশীদ প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হার পাওয়ার উপপ্রকল্প পরিচালক নিলুফা ইয়াসমিন। প্রশিক্ষণার্থীদের মধ্যে থেকে বক্তব্য দেন খাগড়াছড়ি সদর উপজেলার উপকারভোগী তেজশ্রী চাকমা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা