× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিরোধিতা করেও ইভিএমে বিএনপি নেতার ভোট

লালমনিরহাট সংবাদদাতা

প্রকাশ : ০২ নভেম্বর ২০২২ ২১:০৭ পিএম

আপডেট : ০২ নভেম্বর ২০২২ ২২:১০ পিএম

বিএনপির কেন্দ্রীয় নেতা আসাদুল হাবিব দুলু।

বিএনপির কেন্দ্রীয় নেতা আসাদুল হাবিব দুলু।

দলীয়ভাবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) বিরুদ্ধে অবস্থান নিয়েছে বিএনপি। এবার সেই ইভিএমেই ভোট দিলেন দলটির একজন কেন্দ্রীয় নেতা। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু। 

বুধবার (২ নভেম্বর) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে ১ নং ওয়ার্ডের পাঠানপাড়া আবু তাহের নুরানী হাফিজিয়া মাদ্রাসা কেন্দ্রে ইভিএমে নিজের ভোট দেন তিনি।

সাবেক উপমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় নেতা দুলু লালমনিরহাট জেলা বিএনপিরও সভাপতির দায়িত্ব পালন করছেন।

এ বিষয়ে জানতে আসাদুল হাবিব দুলুর ব্যক্তিগত মুঠোফোনে একাধিকবার কল করে ও ক্ষুদে বার্তা পাঠিয়েও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

লালমনিরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘আমরা দলীয়ভাবে কোনো প্রার্থী দেইনি। দুলু ভাই ভোট দিয়েছেন কি না সেটাও আমার জানা নেই। বিষয়টি জেনে তারপর কিছু বলতে পারব।’

তিনি আরও বলেন, ‘আমরা বিষয়টি কেন্দ্রীয় ছাত্রদলকে অবগত করেছি। এ বিষয়ে তারাই সিদ্ধান্ত নেবেন, যেহেতু রাজনৈতিকভাবে আমাদের নির্বাচন করার কোনো সিদ্ধান্ত নেই।’

পাঠানপাড়া আবু তাহের নুরানী হাফিজিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা প্রভাষক আব্দুস সামাদ আজাদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু দুপুরে সাড়ে ১২টার দিকে ভোট দিয়েছেন। তিনি এ সময় ভোটারদের সঙ্গে কথা বলেছেন।’

লালমনিরহাট সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আজাদুল হেলাল প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করেছেন। এ নির্বাচনে বিএনপির হেভিওয়েট সিনিয়র নেতা সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু ইভিএমে ভোট দিয়েছেন। এক ইতিবাচক হিসেবে দেখছি আমরা।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা