× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিরাপদে রাস্তা পারাপারে নির্মাণ হচ্ছে ১০টি ফুট ওভারব্রিজ

রাজশাহী অফিস

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৪ ২২:২৭ পিএম

শুক্রবার রাজশাহী নগরীর লক্ষীপুর মোড়ে নির্মাণাধীন ফুটওভার ব্রিজের নির্মাণ কাজ পরিদর্শন করেন সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন—প্রবা ফটো

শুক্রবার রাজশাহী নগরীর লক্ষীপুর মোড়ে নির্মাণাধীন ফুটওভার ব্রিজের নির্মাণ কাজ পরিদর্শন করেন সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন—প্রবা ফটো

মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পে ১০টি দৃষ্টিনন্দন ফুট ওভারব্রিজ নির্মাণ করা হচ্ছে। ফুট ওভারব্রিজ নির্মিত হলে নাগরিকরা নিরাপদে রাস্তা পারাপার হতে পারবেন ও দুর্ঘটনাও কমে যাবে।

শুক্রবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় লক্ষ্মীপুর মিন্টু চত্বরে নির্মাণাধীন দৃষ্টিনন্দন ফুট ওভারব্রিজের নির্মাণকাজ পরিদর্শন শেষে এ কথা বলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

এ সময় ফুট ওভারব্রিজগুলোর নির্মাণ সম্পন্ন হওয়ার পর দৃষ্টিনন্দন ফুট ওভারব্রিজে ব্যানার, ফেস্টুন অথবা কোনো পোস্টার না লাগানোর অনুরোধও জানান রাসিক মেয়র।

রাসিকের দেওয়া তথ্যমতে, সময়ের ব্যবধানে রাজশাহীতে যানবাহন বৃদ্ধি পেয়েছে। গুরুত্বপূর্ণ এলাকা যেমন সাহেব বাজার জিরো পয়েন্ট, লক্ষ্মীপুর মোড়, তালাইমারি মোড়, বর্ণালী মোড়, কামারুজ্জামান চত্বর, আমচত্বরসহ অন্তত ১০টি গুরুত্বপূর্ণ মোড় এলাকায় যানবাহনের ভিড়ে সাধারণ পথচারীদের রাস্তা পারাপার বিপজ্জনক হয়ে উঠেছে। পরিস্থিতি বিবেচনায় রাসিক নগরীর এমন ১০টি জনগুরুত্বপূর্ণ মোড় চিহ্নিত করে টেন্ডার প্রক্রিয়া শেষে স্থানগুলোতে দৃষ্টিনন্দন ফুট ওভারব্রিজ নির্মাণকাজ শুরু করেছে। মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় প্রায় ৫৪ কোটি টাকা ব্যয়ে ১০টি জনগুরুত্বপূর্ণ স্থানে দৃষ্টিনন্দন ফুট ওভারব্রিজ নির্মাণ করা হচ্ছে। স্থানগুলো হচ্ছেÑ লক্ষ্মীপুর মিন্টু চত্বর, নিউ গভঃ ডিগ্রি কলেজের সামনে, কোর্ট চত্বর, নওদাপাড়া, তালাইমারি রুয়েটের সামনে, বিনোদনপুর মোড়, অগ্রণী স্কুলের সামনে, সাহেব বাজার জিরো পয়েন্ট, শিরোইল রেলস্টেশন ও ল্যাবরেটরি স্কুলের সামনে।

পরিদর্শনের সময় মেয়রের সঙ্গে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক ও রাসিকের প্রধান প্রকৌশলী নূর ইসলাম তুষার, উপপ্রকল্প পরিচালক ও নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মো. মাহমুদুর রহমান প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা