× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাইবান্ধায় প্রাইভেটকার চাপায় নিহত ২

গাইবান্ধা প্রতিবেদক

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৪ ২০:৪২ পিএম

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪ ২২:৩৬ পিএম

গাইবান্ধায় প্রাইভেটকার চাপায় দুজন নিহত হয়েছেন। প্রবা ফটো

গাইবান্ধায় প্রাইভেটকার চাপায় দুজন নিহত হয়েছেন। প্রবা ফটো

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় প্রাইভেটকার চাপায় দুই মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। শুক্রবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাইবান্ধা-নাকাইহাট সড়কের ধর্মপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ধর্মপুর এলাকার নরেন দাসের ছেলে হরেন দাস এবং একই এলাকার মহেন্দ্র চন্দ্র দাসের ছেলে প্রতাপ দাস। তারা দুজনেই মাছের ব্যবসা করতেন। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুল আলম শাহ তথ্যটি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্থানীয়দের সহযোগিতায় প্রাইভেটকারটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

স্থানীয়রা জানান, উপজেলার নাকাইহাট এলাকা থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ধর্মপুর মাছ বাজারে ঢুকে পড়ে। এসময় অন্তত ছয়জনকে চাপা দেয় প্রাইভেটকারটি। স্থানীয়রা ছয়জনকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় প্রতাপ ও হরেন নামে দুজনের মৃত্যু হয়। পরে আহতদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা