× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গোপালগঞ্জে অগ্নিকাণ্ডে পুড়ল ৩ পরিবারে বসতঘর

গোপালগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৪ ১৬:০১ পিএম

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪ ২২:৪০ পিএম

কোটালীপাড়া ফায়ার সার্ভিসের কর্মীদের ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। প্রবা ফটো

কোটালীপাড়া ফায়ার সার্ভিসের কর্মীদের ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। প্রবা ফটো

গোপালগঞ্জের কোটালীপাড়ায় অগ্নিকাণ্ডে ৩টি পরিবারের বসত ঘর পুড়ে গেছে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকালে কোটালীপাড়া পৌরসভার বাগান উত্তরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

কোটালীপাড়া থানার ওসি (তদন্ত) ফয়েজ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি বলেন, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে তিন ভাই পুতুল গাইন, বাসুবেদ গাইন ও অষোক গাইনের বসতঘরে আগুন লাগে। এসময় গ্যাস সিলিন্ডারের পাইপ লিকেজ হলে আগুন ধরে যায়। খবর পেয়ে কোটালীপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় প্রায় ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

বাসুদেব গাইন বলেন, আমরা তিন ভাই একই বাড়িতে থাকি। বৃহস্পতিবার সকালে বাড়িতে তালা লাগিয়ে দাওয়াত খেতে গিয়েছিলাম। বিকালে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে বাড়িতে আগুন লাগে। পরে কোটালীপাড়া থানা পুলিশের সহযোগিতায় ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে সম্পূর্ণ ঘর পুড়ে যায়। এতে নগদ ৮/১০ লাখ টাকা, ২০ ভরি স্বর্ণালংকার ও মূল্যবান আসবাবপত্র পুড়ে গেছ।

কোটালীপাড়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সিরাজুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডে তিন ভাইয়ের বসতঘড় পুড়ে গেছে। এতে আনুমানিক ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা