× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শাহ আমানতে সিগারেটের প্যাকেটে পাচারের সময় জব্দ ১৪ স্বর্ণের বার

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৪ ১৫:৩৭ পিএম

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪ ১৬:১৯ পিএম

শাহ আমানতে পাচারের সময় জব্দ স্বর্ণের ১৪ বার। প্রবা ফটো

শাহ আমানতে পাচারের সময় জব্দ স্বর্ণের ১৪ বার। প্রবা ফটো

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সিগারেটের প্যাকেটে করে পাচারের সময় ১৪টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। উদ্ধার স্বর্ণের বারের ওজন ১ কেজি ৬০০ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২৮ লাখ ১৬ হাজার টাকা।

শুক্রবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে বারগুলো উদ্ধার করে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের রাজস্ব কর্মকর্তা মো. আল আমিন প্রধান প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, শারজাহ থেকে ফ্লাইট জি৯৫২৬-এর দুই নম্বর আন্তর্জাতিক আগমনী ব্যাগেজ কনভেয়ার বেল্টের ওপর পরিত্যক্ত অবস্থায় এক প্যাকেট সিগারেট জব্দ করা হয়। সিগারেটের প্যাকেটটি কাস্টমস ব্যাগেজ কাউন্টারে এনে খোলার পর তাতে বিশেষ কায়দায় সিলভার কালারের স্কসটেপ মোড়ানো অবস্থায় ১৪টি স্বর্ণের বার পাওয়া যায়। তা খোলার পর সেখান থেকে ১ কেজি ৬৩১ গ্রাম ওজনের ২৪ ক্যারেটের ১৪টি বার জব্দ করা হয়, যার বাজারমূল্য ১ কোটি ৪০ লাখ টাকা। প্রতিটি স্বর্ণের বারের ওজন ১১৬ গ্রাম। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

উদ্ধার করা স্বর্ণ বিমানবন্দর শুল্ক গোয়েন্দার কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা