× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নোয়াখালীতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

নোয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৪ ২০:৫৫ পিএম

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪ ২১:১১ পিএম

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে তিন প্রতিষ্ঠানকে চার লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। প্রবা ফটো

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে তিন প্রতিষ্ঠানকে চার লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। প্রবা ফটো

নোয়াখালী শহরে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে তিন প্রতিষ্ঠানকে চার লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামান।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামান প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘প্রতিষ্ঠানগুলো লেভেলবিহীন খাদ্য মজুদ, প্রমিসেস লাইসেন্স, খাদ্যকর্মীদের স্বাস্থ্য সনদ, পানি পরীক্ষার সনদসহ বিভিন্ন সনদ প্রদর্শনে ব্যর্থ হওয়ায় তাদের নিরাপদ খাদ্য আইন-২০১৩-এর বিধান অনুযায়ী আলিফ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারকে এক লাখ টাকা, আয়োজন বেকারিকে দুই লাখ টাকা ও আমানিয়া রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।’ 

অভিযানে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক আফিফা সিদ্দিকা, জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. শওকত আলী, সুধারাম মডেল থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা