× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বরিশালে বিকাশ প্রতারকের এক বছরের কারাদণ্ড, প্রবেশনে মুক্তি

প্রবা প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৪ ১৯:১৪ পিএম

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪ ১৯:৪২ পিএম

বরিশাল সাইবার ট্রাইব্যুনাল আদালত। প্রবা ফটো

বরিশাল সাইবার ট্রাইব্যুনাল আদালত। প্রবা ফটো

বরিশালে প্রতারণার মাধ্যমে মোবাইল ব্যাংকিং বিকাশের টাকা আত্মসাতের মামলায় এক যুবককে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর চার আসামিকে খালাস দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বরিশাল সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. গোলাম ফারুক এ রায় দেন।

পরে কারাদণ্ডপ্রাপ্ত যুবককে ১০ শর্তে প্রবেশনে মুক্তি দেওয়া হয়েছে। কারাদণ্ডপ্রাপ্ত রফিকুল ইসলাম ওরফে রবিন লক্ষীপুরের সাহাপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

বরিশাল সাইবার ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী নাজমুল হাসান প্রতিদিনের বাংলাদেশক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ২০২০ সালের ১১ আগস্ট বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বালিগ্রামের বাসিন্দা শাহজাহান হাওলাদারের মোবাইল ফোনে কল করে আসামি রবিন। নিজেকে বিকাশ কাস্টমার কেয়ার অ্যাজেন্ট পরিচয় দিয়ে পিন নম্বর নেয়। পরে শাহজাহান হাওলাদারের মোবাইল ফোন নম্বরের বিকাশ অ্যাকাউন্টে থাকা ২ লাখ ৪৯ হাজার টাকা উত্তোলন করে আত্মসাৎ করে। এ ঘটনায় শাহজাহান হাওলাদার বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে বাকেরগঞ্জ থানায় মামলা করেন। মামলার আসামি হিসেবে রবিনকে পুলিশ গ্রেপ্তার করে। সে প্রতারণার মাধ্যমে টাকা নেওয়ার কথা স্বীকার করে আদালতে ও পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। 

নাজমুল হাসান বলেন, জবানবন্দির ভিত্তিতে সিআইডি পুলিশের এসআই ফরহাদুল ইসলাম ২০২১ সালের ২০ জুলাই পাঁচজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেয়। ট্রাইব্যুনালের বিচারক ছয়জনের সাক্ষ্য নিয়ে আজকে রায় দিয়েছেন। 

আদালতের বেঞ্চ সহকারী বলেন, রায়ে রবিনকে এক বছরের দণ্ড দেওয়া হয়। এর মধ্যে সে সাত মাস কারাগারে ছিল। ওই সময় বাদ দিয়ে ১০টি শর্তে প্রবেশনে মুক্তি দিয়েছেন আদালত।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা