× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফরিদপুরে বিশ্ববিদ্যালয় ও গ্যাস সংযোগের ব্যবস্থা করা হবে : প্রাণিসম্পদ মন্ত্রী

মধুখালী (ফরিদপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৪ ১৮:৪৬ পিএম

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪ ১৯:০০ পিএম

ফরিদপুরের মধুখালী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সংবর্ধনা অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমানসহ অতিথিরা। প্রবা ফটো

ফরিদপুরের মধুখালী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সংবর্ধনা অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমানসহ অতিথিরা। প্রবা ফটো

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান বলেছেন, ফরিদপুরে বিশ্ববিদ্যালয় ও গ্যাস সংযোগের ব্যবস্থা করা হবে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকাল ৪টায় ফরিদপুরের মধুখালী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান বলেন, আল্লাহ আমাকে শূন্য থেকে পূর্ণ করেছেন। আল্লাহর দরবারে শুকরিয়া। তিনি যখন যা দেন তা কেউ কেড়ে নিতে পারবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ১০ বছর এমপি থেকে আমি প্রধানমন্ত্রীর কাছ থেকে মধুখালীবাসীর জন্য টুঙ্গিপাড়ায় যাওয়ার জন্য রেললাইন চালু করার ব্যবস্থা করেছি। চন্দনা নদী পুনঃখনন, ঘরে ঘরে বিদ্যুৎ, মধুখালী পৌরসভা, ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল ও ফায়ার স্টেশন চালু করেছি।

মধুখালীর উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, আগামীতে মধুখালী থেকে যেন রেলে ঢাকা যেতে পারে সে ব্যবস্থা করা হবে। মধুখালীকে নগরে রূপান্তর করে পৌরসভাকে দৃষ্টিনন্দন করব। নওপাড়া থেকে বোয়ালমারী পর্যন্ত রাস্তাকে আঞ্চলিক সড়কে রূপান্তরিত করা হবে। নির্বাচনে ফরিদপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী সম্পর্কে বলেন, মানি লন্ডারিং মামলার আসামি হাজার হাজার কোটি টাকা দিয়ে মানুষ কিনতে চেয়েছিল কিন্তু তারা পারেনি।

আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সৎ পথে থেকে উপার্জন করতে হবে। মাদক, সন্ত্রাসমুক্ত  মধুখালী গড়ে তোলার জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে। এ জনপদ সোনার জনপদে রূপান্তর করা হবে।

বিএনপির উদ্দেশে মন্ত্রী আব্দুর রহমান বলেন, বিদেশিদের ধরে নির্বাচনে না এসে ভুল করেছে। আগামী নির্বাচন পর্যন্ত বিএনপির অপেক্ষা করা ছাড়া তাদের কোনো গতি নেই।

অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি রতন কুমার বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল হক বকুর সঞ্চালনায় বক্তব্য রাখেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শ্যামল ব্যানার্জী প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা