× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাশরাফিকে হুইপ করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে নড়াইলে আনন্দ মিছিল

নড়াইল প্রতিবেদক

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৪ ১৪:২১ পিএম

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪ ১৫:১১ পিএম

মাশরাফিকে হুইপ করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে নড়াইলে আনন্দ মিছিল। প্রবা ফটো

মাশরাফিকে হুইপ করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে নড়াইলে আনন্দ মিছিল। প্রবা ফটো

আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজাকে হুইপ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে নড়াইলে বিশাল এক আনদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে নড়াইলের মুচিরপোল এলাকা থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এ সময় নেতারা মাশরাফিকে হুইপ হিসেবে নিয়োগ দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। 

এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার আলমগীর হোসেন, সহসভাপতি মো. হাসানুজ্জামান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট অচিন কুমার চক্রবর্তী, সাধারণ সম্পাদক ওমর ফারুক, যুবলীগের আহ্বায়ক ওহিদুজ্জামান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক স্বপ্নীল সিকদার নীল প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা