× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আশুলিয়ায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

আশুলিয়া (ঢাকা) প্রতিবেদক

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৪ ২২:৫৫ পিএম

প্রতারক চক্রের সদস্য মো. আবু হানিফ মনা (বাঁয়ে) ও মো. রাশেদ সারোয়ার। প্রবা ফটো

প্রতারক চক্রের সদস্য মো. আবু হানিফ মনা (বাঁয়ে) ও মো. রাশেদ সারোয়ার। প্রবা ফটো

ঢাকার আশুলিয়ায় গাড়ি বিক্রির কথা বলে এক ব্যবসায়ীর কাছ থেকে ২৩ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতারক চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী বাদি হয়ে আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

বুধবার (২৪ জানুয়ারি) বিকেলে অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ভজন চন্দ্র রায়। ব্যবসায়ী মো. বেলাল হোসেন বাবলু আশুলিয়ার বাইপাইল হাজেরা সুপার মার্কেটের এক মোটর পার্টস দোকানি।

অভিযোগ সূত্রে জানা যায়, ব্যবসায়ীর গ্যারেজে বিভিন্ন সময় প্রতারক চক্রের সদস্য আবু হানিফ মনা নিজ মালিকানাধীন গাড়ি মেরামত করতে আসতেন। সেই সুবাদে তাদের মধ্যে একটি সম্পর্ক গড়ে ওঠে। পরে আশুলিয়া থানার উত্তর গাজিরচট এলাকার আবু জাফরের ছেলে মো. আবু হানিফ মনা ও তার সহযোগী গাড়ি বিক্রির কথা বলে ব্যবসায়ীর কাছ থেকে ২৩ লাখ ৭০ হাজার টাকা নেন। কিন্তু গাড়ি হস্তান্তর করেননি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আবু হানিফ মনা বলেন, ‘আমার সাথে লেনদেন হয়নি। এ ঘটনায় আমার কোনো সম্পৃক্ততা নেই।’ এ ব্যাপারে এসআই ভজন চন্দ্র রায় বলেন, ‘অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা