× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টাঙ্গাইলে বাসচাপায় ২ ভ্যানযাত্রী নিহত

টাঙ্গাইল প্রতিবেদক

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৪ ২২:১৯ পিএম

বাসচাপায় দুমড়েমুচড়ে যাওয়া ভ্যান। ছবি : সংগৃহীত

বাসচাপায় দুমড়েমুচড়ে যাওয়া ভ্যান। ছবি : সংগৃহীত

টাঙ্গাইলের ধনবাড়ীতে বাসচাপায় ব্যাটারিচালিত ভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। বুধবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার কয়াপাড়া বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন উপজেলার কবিরাজবাড়ী এলাকার খন্দকার আখেরুজ্জামান ফরহাদ ও একই উপজেলার মঠবাড়ী এলাকার বাসিন্দা আব্দুল খালেক। আহত হলেন শামছুন নাহার, একই উপজেলার আম্বাড়ীয়া গ্রামের তুলা মিয়া ও মঠবাড়ী গ্রামের মিজানুর রহমান।

ধনবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) ইদ্রিস হোসেন প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মাদারগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী রাজীব পরিবহনের একটি বাস কয়াপাড়া পেট্রোল পাম্পের কাছে এসে ব্যাটারিচালিত ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ভ্যানচালক আব্দুল খালেক ও যাত্রী খন্দকার আখেরুজ্জামান ফরহাদ মারা যান। এতে আরও তিনজন আহত হয়। আহতদের মধ্যে শামছুন নাহারকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এসআই আরও বলেন, রাজীব পরিবহন বাসটিকে জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এছাড়াও আহতদের উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা