× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পানি থেকে উঠছে ফেরি রজনীগন্ধা

মানিকগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৪ ২১:৩১ পিএম

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪ ২১:৫৭ পিএম

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পদ্মার তলদেশ থেকে ফেরি রজনীগন্ধাকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। প্রবা ফটো

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পদ্মার তলদেশ থেকে ফেরি রজনীগন্ধাকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। প্রবা ফটো

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পদ্মার তলদেশ থেকে আটটি ট্রাকের পর এবার ফেরি রজনীগন্ধা উদ্ধারের কাজ শুরু হয়েছে। বুধবার (২৪ জানুয়ারি) ফেরিটি টেনে পানির ওপরে তোলা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ নৌবাহিনীর ডুবুরি দলের প্রধান লেফটেন্যান্ট শাহ পরান ইমন।

বুধবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাটের আধা কিলোমিটার দূরে ৯টি ট্রাক নিয়ে পুরোনো রজনীগন্ধা তলা ফেটে পদ্মায় ডুবে যায়। এ ঘটনায় ফেরির মাস্টার, ট্রাকের চালক ও হেলপারসহ ২০ জনকে জীবিত উদ্ধার করা গেলেও নিখোঁজ হন সহকারী ইঞ্জিনচালক হুমায়ুন কবির। সোমবার বিকালে তার মরদেহ মেলে নদীতে।

ফেরিডুবির পরপরই উদ্ধার করতে আসে জাহাজ হামজা, রুস্তম, প্রত্যয় ও ঝিনাই-১।

বুধবার পর্যন্ত মোট আটটি ট্রাক উদ্ধার করা হয়। অন্য ট্রাকটির অবস্থান শনাক্ত করা হলেও এখনও পানি থেকে তোলা হয়নি। ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে বলে ফায়ার সার্ভিসকর্মীরা জানিয়েছেন। বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, ‘চারটি উদ্ধারকারী জাহাজ নিয়ে ফেরি ও ট্রাকগুলো উদ্ধারে কাজ করে যাচ্ছেন উদ্ধারকারীরা।’

নৌবাহিনীর ডুবুরি দলের প্রধান লেফটেন্যান্ট শাহ পরান ইমন বলেন, ‘বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ, বাংলাদেশ নৌবাহিনী ও ফায়ার সার্ভিস মিলে ফেরিটি মঙ্গলবার বিকাল ৫টার দিকে পানি থেকে ওঠানো শুরু হয়। বুধবার পর্যন্ত পানি থেকে প্রায় ১০ ফুট ওপরে তোলা গেছে। ফেরিটি এখনও উল্টো অবস্থায় আছে। এখন ফেরিটি সোজা করার চেষ্টা চলছে।’ সোজা করে রাতেই ৫ নম্বর ঘাটে নেওয়া হবে বলে তিনি জানান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা