× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সড়ক দখল করে সেপটিক ট্যাংক নির্মাণ, আওয়ামী লীগ নেতার জরিমানা

লক্ষ্মীপুর প্রতিবেদক

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৪ ২০:৪৩ পিএম

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪ ২১:০৯ পিএম

সড়ক দখল ও বিনষ্ট করে সেপটিক ট্যাংক নির্মাণ করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান। প্রবা ফটো

সড়ক দখল ও বিনষ্ট করে সেপটিক ট্যাংক নির্মাণ করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান। প্রবা ফটো

লক্ষ্মীপুরে অবৈধভাবে সড়ক দখল ও বিনষ্ট করে সেপটিক ট্যাংক নির্মাণ করায় আওয়ামী লীগ নেতা মজিবুর রহমান ফারুককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের মোল্লার হাটে অভিযান পরিচালনা করে তাকে জরিমানা করা হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি বলেন, ‘অবৈধভাবে সড়ক দখল করে ফারুক সেপটিক ট্যাংক নির্মাণ করেছেন। এতে পরিবেশ আইনে তাকে জরিমানা করা হয়। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত সড়কটি আগামী তিন দিনের মধ্যে ঠিক করে দেবে বলে ফারুক মুচলেকা দিয়েছেন।‘

দণ্ডপ্রাপ্ত ফারুক সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের উত্তর করইতলা গ্রামের বাসিন্দা। তিনি চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সদস্য।

স্থানীয়রা জানায়, দত্তপাড়া ইউনিয়নের মোল্লার হাট এলাকায় অলি উল্যা ডিসি সড়কের একটি অংশ অবৈধভাবে দখল করে ফারুক সেপটিক ট্যাংক নির্মাণ করছিলেন। রাস্তা নষ্ট করে সেপটিক ট্যাংক নির্মাণের বিষয়টি স্থানীয়রা সংশ্লিষ্ট প্রশাসনকে জানায়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযোগের সত্যতা পায়।

অভিযানের সময় দত্তপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এটিএম কামাল উদ্দিন, দত্তপাড়া ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা আনোয়ারা বেগম ও দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ বাসার উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা