× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় জেলা পুলিশের শীতবস্ত্র বিতরণ

বগুড়া অফিস

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৪ ১৪:৫৬ পিএম

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪ ১৫:১৫ পিএম

বগুড়ায় জেলা পুলিশের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। প্রবা ফটো

বগুড়ায় জেলা পুলিশের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। প্রবা ফটো

বগুড়ায় শীতার্ত ও দুস্থ অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে জেলা পুলিশ। 

বুধবার (২৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ লাইনসে দুই শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। 

বগুড়া জেলা পুলিশের আয়োজনে এতে সহযোগিতা করে নাভানা গ্রুপ। 

এতে প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সুদীপ কুমার চক্রবর্ত্তী। 

এ সময় তিনি বলেন, আমাদের সব কাজ হওয়া উচিত মানবতার জন্য। যে মানুষের জন্য করেন সৃষ্টিকর্তা অবশ্যই তার জন্য কিছু করেন। সেজন্য আমাদের পরীক্ষাটায় হচ্ছে মানবতার পরীক্ষা। ঈদ, পূজা এবং শীতে আমরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। এরই ধারাবাহিকতায় এবারও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছি। আর এই শীতবস্ত্র এটা কোনো দান নয়, এটা শীতার্তদের মাঝে উপহার।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) স্নিগ্ধ আখতার, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) আব্দুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোতাহার হোসেন, (সদর সার্কেল) শরাফত ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন, নাভানা গ্রুপের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফয়সাল আহম্মেদ, প্ল্যান্ট ম্যানেজার ফরহাদ হোসাইন, সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহসহ  আরও অনেকে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা