× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তীব্র শীতে কিশোরগঞ্জের ৬০ প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৪ ১৩:৩১ পিএম

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪ ১৩:৪৮ পিএম

তীব্র শীতে কিশোরগঞ্জের ৬০ প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা। ছবি : সংগৃহীত

তীব্র শীতে কিশোরগঞ্জের ৬০ প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা। ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। এই তীব্র শীতের কারণে উপজেলার ৬০টি সরকা‌রি প্রাথমিক বিদ্যালয় দুদিন বন্ধ ঘোষণা করা হয়েছে।

বুধবার (২৪ জানুয়ারি) সকালে কিশোরগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মজিব আলম নিকলী উপজেলার সব প্রাথমিক বিদ্যালয় বন্ধের ঘোষণা দেন।

তিনি জানান, কয়েক দিন ধরে তাপমাত্রা নিম্নগামী হচ্ছে। নিকলীতে দুদিন ধরে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে এসেছে। নিকলী‌তে সর্ব‌নিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেল‌সিয়াস রেকর্ড করা হ‌য়ে‌ছে। এর ফলে আগামীকাল পর্যন্ত নিকলী উপজেলার ৬০টি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ থাকবে। ভোর ৭টায় বিষয়‌টি প্রতি‌টি স্কুল প্রধান‌দের জানা‌নো হ‌য়ে‌ছে। 

নিকলীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ঘন কুয়াশার সঙ্গে হিমেল হাওয়া আর কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া সাধারণ মানুষ। শহরের অধিকাংশ দোকানপাট খুলছে বেশ বেলা করে। আর সন্ধ্যার পরপরই বন্ধ হয়ে যাচ্ছে অনেক দোকানপাট। গ্রামাঞ্চলের অবস্থা আরও নাজুক। সন্ধ্যার পর থেকেই হাটবাজার নীরব হয়ে যায়। শীত থেকে বাঁচতে নিজেকে গৃহবন্দি করে রাখছেন অনেকেই।

নিকলী আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক আক্তার ফারুক বলেন, বুধবার সকাল ৯টার আগে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সকালে নিকলীতে এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সকালে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর সঙ্গে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। এ মাসজুড়েই শীত থাকবে। 

তিনি আরও বলেন, গত কয়েক দিন দরে প্রতিদিনই কিশোরগঞ্জে তাপমাত্রা কমছে আবার বাড়ছে। ঘন কুয়াশার সঙ্গে মৃদু শৈত্যপ্রবাহ থাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কমে যাওয়ায় তীব্র শীত অনুভূত হচ্ছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা