× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

একই সিরিয়ালে লাইটার জাহাজ চলাচল শুরু, ফেরেনি আইভোয়াক

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৪ ২২:০৮ পিএম

একই সিরিয়ালে লাইটার জাহাজ চলাচল শুরু, ফেরেনি আইভোয়াক

শৃঙ্খলা আনতে অভ্যন্তরীণ নৌপরিবহন রুটে আবারও একই সিরিয়ালে লাইটার জাহাজ চলাচল শুরু হয়েছে। ওয়াটার ট্রান্সপোর্ট সেল থেকে এক মাস আগে ইনল্যান্ড ভেসেল ওনার্স অব চিটাগাং (আইভোয়াক) বের হয়ে যাওয়ার পর নৌবাণিজ্য দপ্তরের নিয়েন্ত্রণে গত সোমবার থেকে পুনরায় একই সিরিয়ালে লাইটার জাহাজ চলাচল শুরু হয়। প্রথম দিন একটি জাহাজকে সিরিয়াল দেয়ার পর মঙ্গলবার (২৩ জানুয়ারি) দ্বিতীয় দিন ছয়টি জাহাজকে সিরিয়াল দেয়া হয়েছে। তবে আগের দিনের মতো মঙ্গলবারও আইভোয়াক কোনো জাহাজ দেয়নি।

নৌবাণিজ্য দপ্তরের প্রিন্সিপ্যাল অফিসার ক্যাপ্টেন সাব্বির মাহমুদ বলেন, প্রথম দিন ছয়টি জাহাজকে সিরিয়াল দেয়া হয়েছে। দুটি কার্গো এজেন্ট চাহিদা দিয়েছে, আরও কিছু কার্গো এজেন্ট এখনও আসেনি। তারা প্রত্যেককে আলাদা চিঠি পাঠিয়ে উৎসাহ দিচ্ছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আইভোয়াক সভাপতি-সাধারণ সম্পাদক দেশের বাইরে আছেন জানিয়ে তারা এক সপ্তাহ সময় নিয়েছেন। যেসব বিষয় নিয়ে জাহাজ মালিক, কার্গো এজেন্টদের আপত্তি ছিল, সেগুলো সমাধান করার চেষ্টা চলছে।

এর আগে জাহাজ বরাদ্দের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ এনে ১৯ ডিসেম্বর ওয়াটার ট্রান্সপোর্ট সেল থেকে আনুষ্ঠানিকভাবে বের হয়ে যায় আইভোয়াক। লাইটার জাহাজ মালিকদের সংগঠন বাংলাদেশ কার্গো ভ্যাসেল ওনার্স এসোসিয়েশন (বিসিভোয়া), কোস্টাল শিপ ওনার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) এবং ইনল্যান্ড ভেসেল ওনার্স অব চিটাগাং (আইভোয়াক) নামের তিনটি সংগঠনের সমন্বয়ে ওয়াটার ট্রান্সপোর্ট সেল (ডব্লিউটিসি) গঠিত। এতদিন ওই প্রতিষ্ঠানের অধীনে চট্টগ্রাম বন্দর ও বহির্নোঙর থেকে দেশের অভ্যন্তরীণ নৌপরিবহন রুটে পণ্য পরিবহণ করা হতো। সম্প্রতি জাহাজের সিরিয়াল বরাদ্দের ক্ষেত্রে অনিয়মের অভিযোগে সংগঠনটি থেকে আইভোয়াক বের হয়ে যায়। পরে লাইটার জাহাজ পরিচালনায় বিশৃংখলা তৈরি হওয়ায় বিষয়টি নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক পর্যন্ত গড়ায়। ঢাকায় অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠক থেকে চট্টগ্রামের নৌবাণিজ্য দপ্তরের প্রিন্সিপ্যাল অফিসারকে প্রধান করে তিন সংগঠনের ছয়জন সদস্য নিয়ে একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটিকে জাহাজ পরিচালনার ব্যাপারটি ঠিক করে একই সিরিয়ালে লাইটারেজ জাহাজ পরিচালনা করার নির্দেশনা দেয়া হয়।

নৌপরিবহন দপ্তরের নির্দেশনার বিষয়ে ঐক্যমত হলেও কেন একই সিরিয়ালে পরিচালনার জন্য জাহাজ দিচ্ছে না সেই বিষয়ে জানতে আইভোয়াকের সাধারণ সম্পাদক আজিজুর রহমানকে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা