× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খাজানগরে বাড়তি মজুদ পায়নি প্রশাসন, ওজন কমে জরিমানা

কুষ্টিয়া প্রতিবেদক

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৪ ১৮:৪৬ পিএম

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪ ১৮:৫৫ পিএম

খাজানগর চালের মোকামে অভিযান পরিচালনা করেন কুষ্টিয়া জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজা। প্রবা ফটো

খাজানগর চালের মোকামে অভিযান পরিচালনা করেন কুষ্টিয়া জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজা। প্রবা ফটো

বাজার নিয়ন্ত্রণে মিনিকেট চালের সবচেয়ে বড় মোকাম কুষ্টিয়ার খাজানগরে অভিযান চালানো হয়েছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত কুষ্টিয়া জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় ধান-চাল বাড়তি মজুদের প্রমাণ না মিললেও ওজনে কম দেওয়ার প্রমাণ মিলেছে।

এদিন মোকামের ৬৬টি স্বয়ংক্রিয় চালকলের মধ্যে মাত্র তিনটি চালকল পরিদর্শন শেষে ওজনে কম দেওয়ার অভিযোগে দুটি মিল কর্তৃপক্ষকে নগদ ৭৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসক। এদের মধ্যে গোল্ডেন রাইস মিল নামের একটি চালকলে চালের বস্তায় ওজনে কম দেওয়ার কারণে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া মোকামের বড় চালকল আব্দুল খালেক এগ্রোফুডে অভিযান পরিচালনা করে চালের বস্তায় ওজন কম থাকায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজা জানান, কোনো মিলেই বেঁধে দেওয়া দামের চেয়ে বেশি দামে চাল বিক্রির প্রমাণ পাননি তিনি। এ ছাড়া ধান ও চালের অস্বাভাবিক মজুদও পাওয়া যায়নি। তবে ওজনে কম দেওয়ায় দুটি মিলের কর্তৃপক্ষকে জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

চলতি মাসের প্রথম সপ্তাহে হঠাৎ করে মিনিকেট চালের প্রধান মোকাম খাজানগরে মিনিকেট চালের দাম কেজিতে চার থেকে পাঁচ টাকা বাড়িয়ে দেওয়া হয়। এর বিরূপ প্রভাব পড়ে সারা দেশে। এমন পরিস্থিতিতে গত রবিবার কুষ্টিয়ার জেলা প্রশাসক এহেতেশাম রেজা এখানকার চালকল মালিকদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে মিলগেটে মিনিকেট চালের দাম তিন টাকা কমিয়ে ৬২ টাকা কেজি বেঁধে দেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা