× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিকলবন্দি সেই নারীকে চিকিৎসা সহায়তা দেবে উপজেলা প্রশাসন

বরিশাল প্রতিবেদক

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৪ ১৮:২৪ পিএম

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪ ১৯:০৯ পিএম

সোমবার বিকালে ওই নারীকে দেখতে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু আব্দুল্লাহ খান। প্রবা ফটো

সোমবার বিকালে ওই নারীকে দেখতে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু আব্দুল্লাহ খান। প্রবা ফটো

বরিশালের গৌরনদীতে মানসিক ভারসাম্য হারানো সেই নারীকে উপজেলা প্রশাসনের উদ্যোগে সু-চিকিৎসার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু আব্দুল্লাহ খান।

সোমবার (২২ জানুয়ারি) বিকালে ওই নারীকে দেখতে যান তিনি। মঙ্গলবার (২৩ জানুয়ারি) উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু আব্দুল্লাহ খান নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘মানসিক ভারসাম্য হারানো ওই নারীকে গতকাল সোমবার বিকালে তার বাড়িতে দেখতে গিয়েছিলাম। তার মানসিক চিকিৎসা প্রয়োজন। আর সেই চিকিৎসার অর্থ উপজেলা প্রশাসনের উদ্যোগে ব্যবস্থা করা হবে। ইতোমধ্যে উপজেলা পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ও সমাজসেবা অধিদপ্তরের সঙ্গেও কথা হয়েছে। সহায়তার অর্থ বরাদ্দের কাজ শুরু হয়েছে। দ্রুত সময়ের মধ্যে চিকিৎসা দেওয়া হবে।’ 

গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের সালতা গ্রামের বৃদ্ধ উমর আলী হাওলাদারের মেয়ে নাজমা আক্তার। 

নাজমার মা মনোয়ারা বেগম জানান, সাত- আট বছর ধরে তার মেয়ের একটু মানসিক সমস্যা ছিল। তিন বছর আগে স্বামীর মৃত্যুর পর সে পুরোপুরি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। স্থানীয় বিভিন্ন কবিরাজের মাধ্যমে চিকিৎসা দিয়ে সুস্থ করার চেষ্টা করা হয়েছে। কিন্তু সুস্থ হয়নি। অর্থের অভাবে উন্নত চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি। অন্য কোথাও যেন চলে যেতে না পারে সেজন্য গত দুই বছর যাবত তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হচ্ছে। বর্তমানে টিনের ঘরের খুটির সঙ্গে শিকল দিয়ে তার এক পা বাঁধা। ঘরের মেঝেতে খড় বিছিয়ে দেওয়া হয়েছে। সেখানে বসে ও শুয়ে তার জীবন কাটছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা