× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রধানমন্ত্রী ভাই হিসেবে গ্রহণ করায় তার দল থেকে নির্বাচন করেছি : শাহজাহান ওমর

ঝালকাঠি প্রতিবেদক

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৪ ১৯:১৮ পিএম

আপডেট : ২২ জানুয়ারি ২০২৪ ১৯:৪১ পিএম

প্রধানমন্ত্রী ভাই হিসেবে গ্রহণ করায় তার দল থেকে নির্বাচন করেছি : শাহজাহান ওমর

বিএনপির ভাইস চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে আওয়ামী লীগ থেকে ঝালকাঠি-১ (কাঠালিয়া-রাজাপুর) আসনে নির্বাচন করে জয়ী হওয়া ব্যারিস্টার এম শাহজাহান ওমর বীরউত্তম বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে ভাই হিসেবে গ্রহণ করায় আমি তার দল (আওয়ামী লীগ) থেকে নির্বাচন করেছি এবং নির্বাচনে বিজয় অর্জন করেছি। আমি কাঠালিয়া-রাজাপুরকে ভালো রাখতে চাই এবং ভালো কিছু করতে চাই। আমি কোনো ভাগাভাগির মধ্যে নাই। এ অঞ্চল আমার পরিচিত। আমি সবাইকে চিনি এবং জানি।’

সোমবার (২২ জানুয়ারি) দুপুরে ঝালকাঠির কাঠালিয়া উপজেলা পরিষদ চত্বরে বিজয় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান ওমর এসব কথা বলেন। বেলা ১১টায় তিনি উপজেলা পরিষদের মূল ভবনের সামনে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে সাড়ে ১১টায় আলোচনা সভায় অংশ নেন। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন তাকে ফুল দিয়ে বরণ করেন। 

সভায় সভাপতিত্ব করেন কাঠালিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. এমাদুল হক মনির। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নেছার উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ববি মিতু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. বদিউজ্জামান বদু সিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা খানম ও কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন সরকার। এ ছাড়া সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভা করেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা