× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৪০ শতাংশ নারীসহ ২ কোটি ২৭ লাখ কৃষক পরিবার পাবে স্মার্ট কার্ড

কুমিল্লা প্রতিবেদক

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৪ ২২:৩৫ পিএম

আপডেট : ২১ জানুয়ারি ২০২৪ ২২:৪৭ পিএম

৪০ শতাংশ নারীসহ ২ কোটি ২৭ লাখ কৃষক পরিবার পাবে স্মার্ট কার্ড

৪০ শতাংশ নারীসহ দেশের দুই কোটি ২৭ লাখ ৫৩ হাজার ৩২১টি কৃষক পরিবারকে স্মার্ট কার্ডের আওতায় নিয়ে আসা হবে। এই কার্ডে কৃষকের জমির পরিমাণসহ যাবতীয় তথ্য থাকবে। তারা টাকাও লেনদেন করতে পারবেন। ব্যাংক থেকে ঋণ নিতেও আর অসুবিধা হবে না। 

রবিবার (২১ জানুয়ারি) কুমিল্লা বার্ডের সম্মেলন কক্ষে প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্ট্রাপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আঞ্চলিক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কৃষি সচিব ওয়াহিদা আক্তার। কর্মশালায় কৃষিবিজ্ঞানী, কৃষি ও কৃষি সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, অ্যাক্রিডিটেশন ও প্রত্যয়নের মাধ্যমে মানসম্মত, নিরাপদ কৃষি পণ্যের বাজার সৃষ্টি ও রপ্তানি বৃদ্ধি করা হবে। প্রোগ্রাম বাস্তবায়িত হলে আগামী পাঁচ বছরে পাঁচ বিলিয়ন কৃষিজাত পণ্য রপ্তানি সম্ভব হবে।

প্রোগ্রামের মাধ্যমে কৃষি সেক্টরের ২০ হাজার যুব ও মহিলা উদ্যোক্তাকে দক্ষতা উন্নয়নের মাধ্যমে ব্যবসায় সহায়তা প্রদান এবং উত্তম কৃষি চর্চার আওতায় তিন লাখ হেক্টর জমিতে ফল ও সবজির আবাদ বৃদ্ধি করা হবে।

দুই লক্ষ হেক্টর জমিতে কম ফলনশীল জাত বাদ দিয়ে নতুন জাতের উচ্চ ফলনশীল ধানের প্রতিস্থাপন, দুই লক্ষ হেক্টর জমিতে উচ্চ ফলনশীল ডাল, তেল, সবজি ও ফল প্রতিস্থাপন; এক লাখ হেক্টর জমিকে নতুন করে দক্ষ সেচ প্রযুক্তির আওতায় নিয়ে আসা হবে।

পার্টনার প্রোগ্রামের কো-অর্ডিনেটর মো. মিজানুর রহমান বলেন, প্রোগ্রামটি বাস্তবায়ন হলে বাংলাদেশের কৃষিতে আমূল পরিবর্তন আসবে। 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক আইউব মাহমুদ বলেন, কুমিল্লা অঞ্চলের কৃষকরা অনেক অগ্রসর। তাই এই অঞ্চলে খুব সহজে প্রোগ্রামটি বাস্তবায়ন করা সম্ভব হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা