× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলেও নওগাঁয় স্কুল খোলা

নওগাঁ প্রতিবেদক

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৪ ১৬:২১ পিএম

আপডেট : ২১ জানুয়ারি ২০২৪ ১৬:৪২ পিএম

নওগাঁয় সর্বনিন্ম তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হলেও খোলা রয়েছে জেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়। প্রবা ফটো

নওগাঁয় সর্বনিন্ম তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হলেও খোলা রয়েছে জেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়। প্রবা ফটো

ঘড়ির কাঁটায় দুপুর ১টা। তখনও আকাশ মেঘলা, দেখা নেই সূর্যের। বইছে হিমেল বাতাস। গত কয়েক দিন থেকে নওগাঁয় তাপমাত্রা এককের ঘর থেকে ১০ ও ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় হাড় কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরের এই জেলায়। কনকনে ঠান্ডার কারণে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সকলের নাজেহাল অবস্থা।

রবিবার (২১ জানুয়ারি) সকাল ৯টায় নওগাঁর বদলগাছীতে সর্বনিন্ম তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

তবে জেলাটিতে আজ তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলেও সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় খোলা রয়েছে। অথচ সরকারের নির্দেশনা অনুযায়ী, কোনো জেলার তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলে স্কুল বন্ধ থাকার কথা।

বদলগাছী আবহাওয়া অধিদপ্তরের টেলিপ্রিন্টার আরমান হোসেন দুপুরে প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘সাড়ে ১২টার দিকে তাপমাত্রা ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল। যেটা আমরা অফিসিয়ালভাবে কাউকে জানাই না। আমরা সকাল ৯টায় সর্বনিন্ম, আর সর্বোচ্চ সন্ধ্যা ৬টায় রেকর্ড করি।’

আজ তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে জানিয়ে বিদ্যালয় বন্ধ ঘোষণা করবেন কি না- মোবাইল ফোনে জানতে চাইলে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘আমি এখনও (সকাল ১০টা) আবহাওয়া অফিস থেকে জানতে পারিনি (তাপমাত্রা)।’

সকাল ৯টার সময় তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলে সেক্ষেত্রে কী করবেন, জানতে চাইলে তিনি বলেন, ‘যদি সেটা থাকে তাহলে বন্ধ ঘোষণা করা হবে।’

পত্নীতলা উপজেলার এক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘স্কুল শুরু হয় সকাল ১০টায়। আর জাতীয় সংগীত ও শরীরচর্চার জন্য শিক্ষার্থীদের উপস্থিত হতে হয় সাড়ে ৯টার দিকে। সাড়ে ৯টার দিকে স্কুলে উপস্থিত হতে হলে শিক্ষার্থীদের বাড়ি থেকে বের হতে হয় ৯টার দিকে। আবার কোনো শিক্ষার্থীদের তারও আগে বাড়ি থেকে বের হতে হবে। তাহলে তো স্বাস্থ্যঝুঁকির মধ্যেই পড়ছে তারা।’

তার মতো একই কথা বলেছেন একাধিক শিক্ষক ও অভিভাবক।

এ বিষয়ে জানতে চাইলে জেলা শিক্ষা কর্মকর্তা মো. লুৎফর রহমান বলেন, ‘এটা (৯ দশমিক ৫ ডিগ্রি) সকাল ৬টা থেকে ৯টায় রেকর্ড করা হয়েছে। সকাল ৯টার পর আমি আবহাওয়া অফিসে খোঁজ নিয়েছি ১১ডিগ্রি সেলসিয়াস। স্কুল শুরু হয় ১০টায়, তাহলে কীভাবে বন্ধ করতে পারি?’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা